শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে আমন্ত্রণ পেলেন মমতা ব্যানার্জি

এম খান: [২] আবারও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ এল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সোমবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, আগামী জুন মাসে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। 

[৩] আনন্দবাজার জানায়, আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা জানিয়ে মমতা বলেন, এ বার আমি অক্সফোর্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। এটা এড়ানো যায় না।

[৪] তিনি আরও জানান যে, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের পড়ুয়ারাও কথা বলতে চান তাঁর সঙ্গে।

[৫] প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও অক্সফোর্ডের আমন্ত্রণ পেয়েছিলেন মমতা। কিন্তু নানা কারণে বিশ্বের অন্যতম কুলীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ পাননি তিনি।

[৬] কলেজে পড়ার সময়ে ভবানীপুরের মন্মথনাথ প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কুল উঠে যেতে বসেছিল। কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতাই কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন স্কুলটিকে নতুন করে নির্মাণ করার। 

[৭] সোমবার নবকলেবরে মাথা তুলে দাঁড়ানো পাঁচ তলা স্কুলভবনের উদ্বোধন করেন মমতা। দশম শ্রেণি পর্যন্ত সেই স্কুলের নাম হয়েছে ‘ভবানীপুর মডার্ন স্কুল’।নতুন স্কুলভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পাওয়ার কথা জানান মমতা।

এমকে/এসে

  • সর্বশেষ
  • জনপ্রিয়