শিরোনাম
◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএমএল-এন বা পিপিপির সঙ্গে যোগাযোগ করবে না পিটিআই: গরহর খান

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানে সরকার গঠন নিয়ে এখন চলছে টানটান উত্তেজনা। প্রতিদ্ধন্দ্বী তিনটি প্রধান দলের কেউই যেহেতু সরকার গঠন করার মতো আসন পায়নি যেহেতু কেন্দ্রে জোট সরকারই গঠিত হবে। নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং বিলওয়াল ভূট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র মধ্যে জোটবদ্ধ হওয়ার আলোচনা চললেও, সেটা আটকে আছে প্রধানমন্ত্রী কে হবেন তার মধ্যে। 

[৩] ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ব্যারিস্টার গহর আলী খান রোববার গণমাধ্যমকে বলেছেন, সরকার গঠনে তারা বিভিন্ন বিকল্প পথ খুঁজছেন। তবে তারা পিএমএল-এন বা পিপিপির সঙ্গে যোগাযোগ করবে না। 

[৪] তিনি বলেন, পিটিআই অন্য কোনো মিত্র বা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করবে। তিনি উল্লেখ করেছেন, ‘আমরা পিএমএল-এন বা পিপিপির সঙ্গে আমাদের সম্পর্ক স্বস্তিপূর্ণ হবে না। সরকার গঠন নিয়ে তাদের কারো সঙ্গেই আমরা কথা বলব না। তারচে সরকার গঠন না করে বিরোধী দলে থাকাই ভালো। কিন্তু আমরা এখনও মনে করি আমরাই সংগরিষ্ঠ।’

[৫] জিওনিউজকে ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, স্বতন্ত্রপ্রার্থীদের বেচাকেনা বন্ধে উদ্যোগ নিয়েছে পিটিআই।  

[৬] নির্বাচনের ফলপ্রকাশে দেরি হওয়ায় অনিয়ম কারচুপির অভিযোগ তোলে বেশ কয়েকটি রাজনৈতিক দল। গত শনিবার থেকে রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারসহ পাকিস্তানের বিভিন্ন শহরে জমায়েত হয়ে বিক্ষোভ করছেন পিটিআই, জেআই ও জেইউআই-এফ-এর হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

[৭] পিটিআই অভিযোগ করেছে, তাদের অনেক প্রার্থী নির্বাচনে জিতলেও ফলাফলে কারচুপি করা হয়েছে। ইসলামাবাদ থেকে আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার বলেছেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়ী হয়েছে, এমন তিনটি আসনে স্থগিতাদেশ দেয়া হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ