শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০০ কর্মী ছাঁটাই করবে কানাডার সংবাদমাধ্যম

ববি বিশ্বাস: [২] সোমবার অর্থনৈতিক সংকটের কারণে এই ঘোষণা দিয়েছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। সূত্র: এএফপি

[৩] প্রতিবেদনে বলা হয়, টিভি বিজ্ঞাপন থেকে আয় হ্রাস ও ডিজিটাল সংবাদমাধ্যমে প্রতিযোগিতার কারণে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে সিবিসি। 

[৪] সিবিসির বক্তব্য অনুযায়ী, প্রথম দফার কর্মী ছাঁটাই শিগগিরই শুরু হবে। তবে অধিকাংশকে আগামী ১২ মাসের মধ্যে ছাঁটাই করা হবে।

[৫] সিবিসির ইংরেজি ভাষার নেটওয়ার্ক থেকে ২৫০ জন, ফরাসি ভাষার রেডিও কানাডা থেকে ২৫০ জন, টেকনিশিয়ান ও অন্যান্য সহায়তাকর্মী থেকে ১০০ জনসহ মোট ৬০০ জনকে ছাঁটাই করা হবে।

[৬] এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও ক্যাথরিন টেইট এক বিবৃতিতে বলেন, কানাডার মিডিয়া জগৎ যে চ্যালেঞ্জের মুখে পড়ছে তা থেকে সিবিসি বা রেডিও-কানাডা মুক্ত নয়। 

[৭] রেডিও কানাডার শ্রমিক ইউনিয়ন কানাডার সরকারি সংবাদমাধ্যমের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তারা বলে, মানুষের তথ্য অধিকারের ক্ষেত্রে দিনটি একটি ‘কালো দিন’ হয়ে থাকবে। সম্পাদনা: ইকবাল খান


বিবি/আইকে/এআরএস

  • সর্বশেষ