শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড লু’র নির্দেশে বাজওয়া আমাকে উৎখাত করেছে: ইমরান খান 

ইমরুল শাহেদ: [২] এই অভিযোগ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান বলেছেন, তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং পাকিস্তানের সাবেক সেনা প্রধান জেনারেল (অব) বাজওয়াকে সাইফার মামলায় সাক্ষী করতে পারেন। আদিয়ালা কারাগারে সাইফার মামলার শুনানির সময় অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেছেন তিনি। সূত্র: জিওটিভি

[৩] সিক্রেটস অ্যাক্ট-২০২৩’র আওতায় গঠিত আদিয়ালা কারাগারের একটি বিশেষ আদালতে প্রকাশ্য শুনানির সময় ইমরান খান ও শাহ মাহমুদ কোরেইশী গণমাধ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং এখানেই তারা কারারুদ্ধ রয়েছেন। 

[৪] সাইফার মামলায় ইমরান খানকে আবার অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ১২ ডিসেম্বর ইমরানকে আবার অভিযুক্ত করা হবে। এ মামলায় একই দিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও অভিযুক্ত করা হবে। 

[৫] ইসলামাবাদ হাইকোর্ট গত ২১ নভেম্বর নিরাপত্তা প্রশ্নে আদালতে তাদের বিচার করার বিষয়টি বাতিল করে দেওয়ার পর আদিয়ালা কারাগারের কার্যক্রম শুরু হয়। তাদেরকে এই মামলায় অভিযুক্ত করা হয় ২৩ অক্টোবর। 

[৬] সোমবার গণমাধ্যমকর্মীদের সাবেক প্রধানমন্ত্রী প্রত্যাশাব্যক্ত করে বলেন, তার দল ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিজয়ী হবে। 

[৭] বুশরা বিবির সাবেক স্বামী যে অভিযোগ করেছেন তা নিয়ে কারাগারে বসে সমঝোতার আলোচনা করছেন বলে খাওয়ার মানেকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। ইমরান খান বলেছেন, বিয়ের পরই তিনি বুশরা বিবির চেহারা প্রথম দেখেছেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়