শিরোনাম
◈ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হ‌চ্ছে না, আ‌গের অবস্থায় ফি‌রে যা‌চ্ছে ◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:২১ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় মারাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১১ হাইকারের মৃত্যু

ইকবাল খান: [২] সোমবার দেশটির পশ্চিমাঞ্চলস্থ ওই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিখোঁজ ১৫ জনের মধ্যে অনুসন্ধান অভিযান চালিয়ে আরো তিনজনকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ছোট আরেকটি অগ্নুৎপাত হওয়ায় অনুসন্ধান স্থগিত রাখা হয়। বিবিসি

[৩] সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপি আগ্নেয়গিরি থেকে ছাইভস্ম আকাশের প্রায় ৩,০০০ মিটার ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এসব ছাইভস্ম আশপাশের গ্রামগুলোতে পড়ে। সেখানে রোববার এ অগ্ন্যুৎপাত শুরু হয়।

[৪] অগ্ন্যুৎপাতের সময় পর্বতে হাইকারের সংখ্যা ৭৫ জন ছিল। তবে অধিকাংশকে অনুসন্ধান দল উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

[৫] ইন্দোনেশিয়ায় সক্রিয় ১২৭টি আগ্নেয়গিরির মধ্যে মারাপি একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়