শিরোনাম
◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৩, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেল জয়ের কল পেয়ে অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’

অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার

মুসবা তিন্নি: [২] চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার। তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যাক্তি যখন নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে কল করেন তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। এরপর অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি। সূত্র : নোবেল প্রাইজ ফেসবুক পেজ 

[৩] কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রত্যুত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান।

[৪] ক্লাস লেকচারে ব্যস্ত থাকার কথা শুনে কলদাতা জানতে চান তিনি এই সুখবরটি তার শিক্ষার্থীদের জানাবেন কি না? উত্তরে তিনি বলেন, ‘তাদেরকে অবশ্যই জানাবো। তারা জানলে আশা করি অনেক খুশি হবে। এটা অবশ্যই তাদের জন্য অনেক মজাদার বিষয় হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।’

[৫] বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ। নোবেল প্রাইজ নামক ভেরিফায়েড পেজে অ্যানি এল’হুলিয়ারের ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন তার ফোনে একাধিক মিস কল রয়েছে। এছাড়াও, অ্যানি এল’হুলিয়ারকে পুরস্কারের সংবাদ দেয়ার সেই ফোন কলের রেকর্ডটিও ফেসবুকে পাবলিশ করেছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ। যেখানে শোনা যায় তিনি ক্লাসের জন্য নিজের ব্যস্ততা প্রকাশ করছেন। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমটি/আইএস/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়