শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:১৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর জমায়েতে আত্মঘাতী হামলায় নিহত ৫২

ইমরুল শাহেদ: [২] শুক্রবারের এ ঘটনায় আরো ৫০ জনের বেশি আহত হয়েছেন। মাস্তুং সহকারী কমিশনার আত্তা উল মুনিম বলেছেন, মহানবী মোহাম্মদ (সা:) জন্মদিনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিছিলের জন্যে জমায়েত হওয়া লোকজনের কাছাকাছি এই বিস্ফোরণ হয়। সূত্র: জিওটিভি, ডন অনলাইন।

[৪] তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর আশংকা এটা আত্মঘাতী বোম হামলা হতে পারে। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে মাস্তুং অঞ্চলের মদিনা মসজিদে। তিনি বলেন, মসজিদে জমায়েত হওয়া লোকজন সবে মিছিলের আয়োজন করছিলেন। 

[৫] বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে মাস্তুং জেলা প্রশাসনের ডিএসপি নওয়াজ গাস্করিও ছিলেন। 

[৬] প্রাদেশিক তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচকজাই বলেছেন, যারা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদেরকে কোয়েটার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
 
[৮] কোয়েটা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে ৩০ জনকে শহীদ নওয়াব ঘাউস বকশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

[৬] ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটির নির্বাহী প্রধান ড. সাঈদ মীরওয়ানি বলেছেন ৩৪ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন।সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়