শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০২:০৯ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান শিক্ষাকর্মী মতিউল্লাহ ওয়েসার মুক্তির আহ্বান মালালার

মালালা ইউসুফজাই

ইমরুল শাহেদ: শান্তিতে নোবেল পাওয়া মালালা ইউসুফজাই তালেবান সরকারকে এই আহবান জানিয়েছেন। মতিউল্লাহ ওয়েসাকে সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়েসা ছেলে ও মেয়ে - উভয়কেই শিক্ষা প্রদানের জন্য আফগানিস্তানে ভ্রাম্যমাণ স্কুল এবং লাইব্রেরি চালাচ্ছিলেন। তার গ্রেপ্তারে উদ্বিগ্ন করে তুলেছে মালালাকে। জিওটিভি

শিক্ষার বিষয়ে স্পষ্টভাষী মালালা ২০১২ সালে তালিবানের গুলির মুখে মৃত্যু থেকে বেঁচে এসেছেন। ওয়েসার গ্রেপ্তারকে মালালা ‘শিক্ষার উপর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। ওয়েসার মুক্তির জন্য মালালার আহবান থেকে স্পষ্ট যে, আফগানিস্তানে শিক্ষা অধিকার আদায়ের জন্য সংশ্লিষ্টদের কতোটা বেগ পেতে হচ্ছে। বিশেষ করে তালিবান শাসনামলে মেয়ে ও তরুণীদের জন্য শিক্ষা গ্রহণ করাটা খুবই কঠিন। 

মঙ্গলবার এক টুইটে নারী শিক্ষা নিষিদ্ধ ও শিক্ষার জন্য লড়াকুদের গ্রেপ্তারে তালিবান সরকারের কঠোর সমালোচনা করেছেন মালালা। তিনি ওয়েসাসহ শিশু শিক্ষার জন্য গ্রেপ্তার হওয়াদের অবিলম্বে মুক্তির আহবান জানিয়েছেন।

পেনপাথ প্রতিষ্ঠানের মাধ্যমে নারী শিক্ষা প্রদানের জন্য গত কিছুদিন থেকেই নানা ধরনের হুমকি পাচ্ছিলেন ৩০ বছর বয়সী ওয়েসা। এ তথ্য জানিয়েছেন ওয়েসার ভাই। গ্রেপ্তারের সময় তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেও তিনি জানান। তবে সরকার এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। 

আফগানিস্তানে নারী শিক্ষার জন্য যারা লড়াই করে যাচ্ছেন ওয়েসা তাদের অন্যতম। ২০২১ সালে নারী শিক্ষা নিষিদ্ধ হওয়ার পর এই অধিকার আদায়ের জন্য অনেকেই কাজ করে যাচ্ছেন। গ্রেপ্তারের দিন, তিনি পেনপাথের মহিলা স্বেচ্ছাসেবকদের একটি ছবি টুইট করেছিলেন, যাতে তারা তাদের মেয়েদের শিক্ষার জন্য ইসলামিক অধিকার চেয়েছিলেন।     

আইএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়