শিরোনাম
◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০২:৫০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মিহিমা আফরোজ: গত সোমবার (২৭ মার্চ) ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারবিধি ভঙ্গ করার অভিযোগে সবচেয়ে বড় বিটকয়েন জায়ান্ট বিন্যান্স ও তার সিইও চ্যাংপেং ঝাও-এর বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশন (সিএফটিসি)। আল-জাজিরা

তবে বিন্যান্স ও চ্যাংপেং ঝাও সিএফটিসির এই মামলাকে ‘অপ্রত্যাশিত ও হতাশাজনক, হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে মনে হয়েছে অভিযোগটি অসম্পূর্ণ কিছু তথ্য দিয়ে সাজানো। অভিযোগপত্রে উল্লেখ করা অনেক বিষয়ের সঙ্গেই আমরা একমত নই।’

করোনা মহামারির সময় খুব দ্রুতই বিন্যান্স প্রতিষ্ঠানের ব্যবসা বিস্তার লাভ করেছে। এ মুহূর্তে সারা বিশ্বে ক্রিপ্টোর মোট এক ট্রিলিয়ন ডলার বা ৯২৪ বিলিয়ন ইউরোর ব্যবসা রয়েছে। কয়েকদিন আগে চীনের উদ্যোক্তা জাস্টিন সান-এর বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো কারেন্সি বিক্রির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। 

তখন অভিনেত্রী লিন্ডসে লোহান, র্যাপার অ্যাকন, সোলজা বয়-সহ বিনোদন জগতের বেশ কয়েকজন তারকার বিরুদ্ধেও বেআইনিভাবে ডিজিটাল মুদ্রা ক্রয়ে মানুষকে উৎসাহিত করার অভিযোগ তোলা হয়। বিন্যান্স এবং তার সিইও চ্যাংপেং-এর মতো জাস্টিন সান-ও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তখন অস্বীকার করেছিলেন।

এমএ/এনএইচ

  • সর্বশেষ