শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৪৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের নারীশিক্ষা আন্দোলন কর্মী গ্রেপ্তার

মিহিমা আফরোজ: মঙ্গলবার নারী শিক্ষার একজন বিশিষ্ট আফগান প্রচারক মতিউল্লাহ ওয়েসাকে গ্রেপ্তার করেছে তালিবান সরকার। এমনকি কিশোরী এবং মহিলাদের শ্রেণীকক্ষে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি

মতিউল্লাহ ওয়েসা আফগানিস্তানের সকল শিশু-কিশোরদের শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষা ব্যাবস্থার উন্নতি করার লক্ষ্যে বছরের পর বছর কাজ করে যাচ্ছে। কিন্তু তার এই কাজের জন্য প্রায়শই তাকে হুমকির মুখে পড়তে হয়েছে।

নারী শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে এমন বেশ কয়েকজন কর্মীকে তালিবান সরকার ইতোমধ্যে গেপ্তার করেছে। এই ঘটনার রেশ না কাটতেই মতিউল্লাহ ওয়েসাকেও তারা গ্রেপ্তার করেছে। তবে তালিবান সরকার তাকে গেপ্তার করার মূল কারণ এখনও জানায়নি।

মতিউল্লাহ ওয়েসার ভাই সামিউল্লাহ ওয়েসা বলেছেন, গত সোমবার সন্ধ্যায় কাবুলের একটি মসজিদের বাইরে দুটি গাড়িতে করে কয়েকজন এসে তাদের পথ আটকায়। মতিউল্লাহ তাদের পরিচয়পত্র চাইলে তারা তাকে মারধর করে এবং জোর করে তুলে তাকে নিয়ে যায়।

২০২১ সালে তালিবান সরকার নারী শিক্ষা নিষিদ্ধ করার পর থেকে মতিউল্লাহ ওয়েসা তার দাতব্য প্রতিষ্ঠান ‘পেনপাথ’ এর মাধ্যমে মেয়েদের পড়াশোনার অধিকারের জন্য প্রচারণা চালাচ্ছেন। মতিউল্লাহ ওয়েসাকে গেপ্তার করার মূল কারণ ব্যাখ্যা করতে তালিবান সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মিশন।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়