শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ প্রতিক্ষীত জার্মান লিওপার্ড ট্যাংক পাচ্ছে ইউক্রেন

সাজ্জাদুল ইসলাম: জার্মান থেকে দেশটির তৈরি লিওপার্ড-২ ট্যাং ইউক্রেনে পাঠানো হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। বিবিসি

১৮টি প্রধান যুদ্ধ ট্যাংক ইউক্রেনের ক্রুদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে তাদেরকে এ ট্যাংক চালানোর প্রশিক্ষণ প্রদান করা হয়। 

প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন যে, তার দৃঢ় বিশ্বাস এ ট্যাংক ‘সম্মুখ রণাঙ্গনের যুদ্ধে সিদ্ধান্তকরি অবদান’ রাখবে। ইতোমধ্যে ব্রিটেন থেকে চ্যালেঞ্জার-২ ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে।

ইউক্রেন দীর্ঘদিন ধরে আধুনিক অস্ত্রশস্ত্র লাভের চেষ্টা করছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য কয়েক মাস ধরে ভারী অস্ত্র ও বিমান সরবরাহের কিয়েভ মিত্রদের কাছে আবেদন করে আসছে।

লিওপার্ড ট্যাক-২ পাওয়ার ব্যাপারে ইউক্রেন সরকার অবশ্য কোন মন্ত্রব্য করেনি। তবে কিয়েভ যুক্তরাজ্যের তৈরি চ্যালেঞ্জার-২ ট্যাংক পাওয়ার কথা স্বীকার করেছে। লিওপাড-২ ট্যাংককে বিশ্বের অন্যতম সেরা ট্যাংক হিসেবে গণ্য করা হয়। ন্যাটো দেশগুলো প্রায় ২০০০ লিওপার্ড ট্যাংক তৈরি করেছে যা ইউরোপীয় দেশগুলো ব্যবহার করে থাকে।

জার্মানি গত জানুয়ারি মাসে ইউক্রেনকে লিওপার্ড-২ সরবরাহে সম্মত হয়। প্রথমদিকে দেশটি এ ট্যাংক সরবরাহের ব্যাপারে তেমন আগ্রহী ছিল না। কারণ জার্মান আইন এ ধরণের অস্ত্র অন্য দেশকে দেয়ার ব্যাপারে একটি বাধা হয়ে দাড়িয়েছিল। কোন দেশে এ অস্ত্র রপ্তানির আগে দেশটিকে অবশ্যই তার অনুমোদন নিতে হয়। 

এসআই/এসবি২

  • সর্বশেষ