শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১০:১৯ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের ওপর আবারো যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা

মাজহারুল ইসলাম: মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন জানান, বিমানে জ্বালানি সরবরাহকারী মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। রয়টার্স, আনাদোলু এজেন্সি

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীকে জ্বালানি সরবরাহের পাশাপাশি তা আমদানি ও মজুতে সহায়তা করে থাকে। যা জান্তাবাহিনীকে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে বলে অভিযোগ করা হয়। মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা চালানোর উপাদানগুলো যোগান যেন সহজে না পায়, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, অভ্যুত্থানের পর থেকেই দেশের জনগণের ওপর জান্তাবাহিনীর নৃশংসতা ও সহিংসতা বেড়েছে। তারা জনবহুল এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। সম্প্রতি উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছেন।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকারের ওপর চাপ বাড়াতেই একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। এরই জেরে এমন পদক্ষেপ বলে জানানো হয়। তবে ওয়াশিংটনে অবস্থিত মিয়ানমারের দূতাবাস থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়