শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

রাহুল গান্ধী 

সাজ্জাদুল ইসলাম: ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে মানহানি মামলায় দু’বছরের জেল দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস তাকে এ দণ্ড দেয় গুজরাটের সুরাট জেলা আদালত। ২০১৯ সালে দায়ের করা মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে আদালত। কংগ্রেস এ রায়ের নিন্দা করেছে। বিবিসি, এনডিটিভি

তবে রাহুল গান্ধীকে এখনই জেলে যেতে হবে না। তাকে ৩০ দিনের জামিন দেয়া হয়েছে। তিনি এ রায়ের বিরুদ্ধে আপীল করতে পারবেন। ভারতে সাধারন নির্বাচন হওয়ার এক বছর আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে রায়টি আসলো।

রাহুলের বিরুদ্ধে অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে তিনি মন্তব্য করেছিলেন, ‘এটা কী করে সম্ভব যে সব চোরের পদবি মোদি।’ তখন পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে নিয়ে দেশে তোলপাড় চলছিল। অন্যদিকে, রাফায়েল বিমান কেনায় অনিয়মের অভিযোগ তুলে রাহুল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিয়েছিলেন।

রাহুলের ওই মন্তব্যে মোদি পদবিধারীদের মানহানি হয়েছে অভিযোগ করে আদালতে যান গুজরাট বিজেপির সাবেক মন্ত্রী তথা বিধায়ক পূণেশ মোদি। কিন্তু এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটিতে গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ উঠে যেতেই দ্রুত শুনানি শেষ হয়েছে।

গত দশ দিন ধরে সাবেক কংগ্রেস সভাপতির ক্ষমা চাওয়ার দাবিতে লোকসভায় সরব রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সদস্যরা। গণতন্ত্র নিয়ে রাহুলের লন্ডনে বলা কথা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। বস্তুত বিজেপির এমপিদের হট্টগোলের ফলেই দিনের পর দিন লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে।

রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা বলেন, রাহুল তার বিচারককে বলেন, তিনি গণতন্ত্রের পক্ষে বক্তব্য রেখেছিলেন। এর পেছনে কোন অশুভ উদ্দেশ্য ছিল না। ভারতের মানহানি আইনে দোষী সাব্যস্ত হলে  দু’বছরের জেল ও জরিমানা বা উভয়ই দন্ড হতে পারে।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়