শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১১:০৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের সাগরে ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

সাজ্জাদুল ইসলাম: উত্তর কোরিয়া আজ রোববার সকালে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকুলে একটি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়েনহাপ বার্তাসংস্থা এখবর জানায়। দেশটির জয়েন্ট চীফস অব স্টাফের (জেএসসি) বরাত দিয়ে এ খবর জানানো হয়। আল-জাজিরা, সিএনএন

জেএসসি অবশ্য এ ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে জাপানের উপকুল রক্ষী বাহিনী বলেছে যে, নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্রটি একটি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র হতে পারে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, উত্তর কোরিয়া একটি ‘সন্দেহভাজন ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। জাপানের উপকুল রক্ষী বাহিনী বেলা সোয়া ১১টায় জানায় যে, ক্ষেপনাস্ত্রটি সাগরে পড়েছে। তারা সকল নৌযান ও জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া জাপান সাগর ও কোরীয় উপদ্বীপের মাঝামাঝি সাগরে আন্ত:মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের(আইসিবিএম) দু’দফা পরীক্ষা চালানোর পর আজ এ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলো। পরমানু শক্তিধর প্রতিবেশী উত্তর কোরিয়ার মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাপান যাত্রার করার ঠিক আগে বৃহস্পতিবার ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার গণমার্ধমের খবরে বলা হয়েছে, চলমান দক্ষিণ কোরিয়া–যুক্তরাষ্ট্র সামরিক মহড়ার জবাবে হওয়াসং১৭ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়ার এক বছরের রেকর্ড অস্ত্র পরীক্ষা ও পারমানবিক হুমকির জবাবে সিউল ও ওয়াশিংটন তাদের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। উত্তর কোরিয়া মনে করছে যে, এ ধরণের সব মহড়ার উদ্দেশ্য হচ্ছে তার ওপর হামলার মহড়া। 

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়