শিরোনাম
◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ ◈ এবার শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান ◈ গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ◈ নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সারা দেশে পরিকল্পিত উন্নয়ন চান প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩, ০২:৩৭ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৩, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআনের উদ্ধৃতি দিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিব

আন্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ইসলাম ধর্মের মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত শুক্রবার (১০ মার্চ) প্রথম আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই অধিবেশনে মুসলিম দেশ কর্তৃক শরণার্থীদের আশ্রয়দান প্রসঙ্গে তা উল্লেখ করেন তিনি। আলজাজিরা মুবাশির

গুতরেস তার বক্তব্যে পবিত্র কোরআনের সুরা তাওবার ৬ নং আয়াত উল্লেখ করেছেন। সেই আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আপনার কাছে মুশরিকদের কেউ আশ্রয় চাইলে আপনি তাকে আশ্রয় দিন, যেন সে আল্লাহর কথা শুনতে পায়, অতঃপর আপনি তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিন, কারণ তারা এমন জাতি যারা উপলব্ধি করে না।’ 

আয়াতের অনুবাদটি উল্লেখের পর গুতরেস বলেছেন, ‘জাতিসংঘে শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনকালে আমি অনেক মুসলিম দেশের সীমান্ত উন্মুক্ত করে দিতে দেখেছি। যেন বাধ্য হয়ে নিজ দেশ ত্যাগকারীরা সেখানে আশ্রয় নিতে পারে। অথচ একই সময়ে অন্য দেশগুলো নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে। মূলত মুসলিম দেশগুলো ইসলামের ধর্মগ্রন্থ থেকে এই অনুপ্রেরণা গ্রহণ করেছে।’ 

গুতরেস আরো বলেছেন, ‘পবিত্র কোরআনের বর্ণনা অনুসারে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ১৯৫১ সালে  স্বাক্ষরিত চুক্তির হাজার বছর আগে শরণার্থীদের অধিকার রক্ষার এই ঘোষণা সত্যিই তাৎপর্যপূর্ণ। আর কয়েক দিন পরই রমজান মাস শুরু হতে যাচ্ছে। ইসলাম হাজার বছরের বেশি সময় আগ থেকে পারষ্পরিক সহানুভূতি ও সহমর্মিতার শিক্ষা দিয়েছে। তা ছাড়া ইসলাম শব্দটি সালাম থেকে উৎগত, যার মূল অর্থ হলো শান্তি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়