শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগীর মৃত্যুর জন্য প্রমাণ ছাড়া চিকিৎসকদের দায়ী করা যাবে না: কেরালা হাইকোর্ট

প্রতিকী

জাফর খান: প্রত্যেক রোগীর মৃত্যুর জন্য ডাক্তারদের অবহেলাই দায়ী এমন কিছু বিবেচনায় আনা যাবে না। শুধুমাত্র যদি প্রত্যক্ষভাবে চিকিৎসকদের কোনো অবহেলা প্রমাণসহ উত্থাপিত হয় তখন তা দেখা হবে কিন্ত দূর্ভাগ্যজনকভাবে কেউ মারা গেলে গণহারে চিকিৎসকদের উপর ঢালাওভাবে দোষারোপ করা যাবে না। ওয়ার্ল্ড এশিয়া

এক রিটের প্রেক্ষিতে ভারতের কেরালা হাইকোর্ট উল্লেখ করেন, কারও বিরুদ্ধে অভিযোগ আনতে হলে যথেষ্ট প্রমান থাকতে হবে। তবে তাদের দায়িত্বে অবহেলার কারনে সরাসরি কোনো মৃত্যু হলে সেটি ফৌজদারী অপরাধ হিসেবেই গণ্য করা হবে। 

ভারতের কেরালা রাজ্যের দুই চিকিৎসক ও তিন নার্সের বিরুদ্ধে ২০১৬ সালে ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যুর জন্য দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, রোগীর ল্যাপারোষ্কোপি অপারেশনের সময় অতিমাত্রায় স্টেরয়ইয়েড ব্যাবহার করায় ওই নারীর মৃত্যু হয়েছে। 

রুলে বলা হয়, চিকিৎসকরা তাদের  জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে থাকেন। মানব শরীর একটি জটিল যন্ত্র যার সুরক্ষায় তারা নিবেদিত হয়ে কাজ করেন। যদি কিছু ভুল হয়ে যায় তার জন্য সম্পূর্ন একজন চিকিৎসক দায়ী হতে পারে না।

দায়িত্বে অবহেলার জন্য অভিযোগ দায়ের করতে গেলে অবশ্যই সে বিষয়ে যৌক্তিক কারন থাকতে হবে। এ সময় আদালত চিৎসকদেরকে ঢালাওভাবে অভিযূক্ত করার বিষয়টিও উল্লেখ করে এটিকে দুক্ষজনক হিসেবে মন্তব্য করেন। এ আগে নিম্ন আদালত তাদের লঘু সাজা দেয়। এখন উচ্চ আদালত তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন। সম্পাদনা: খালিদ আহমেদ

জেকে/কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়