শিরোনাম
◈ জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে ◈ সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ ◈ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম ◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা আমি ভাল আছি!

সাজ্জাদুল ইসলাম: সিরিয়ায় ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ভেঙ্গে পড়া ছয়তলা ভবনের ধ্বংসস্তুুপের নীচ থেকে উদ্ধারের পর পাঁচ বছরের শিশু তার বাবাকে আবেগ আপ্লুত কন্ঠে বললো “বাবা আমি ভাল আছি!” শিশু ধ্বংসস্তুুপের নীচে সাত ঘন্টা আটকা থাকার পর উদ্ধার কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ডেইলি মেইল।

কাহরামানমারাস অঞ্চলে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে সোমবার আয়সে কুবরা গানিস নামের মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর পরিবারের সদস্যদের সাথে মেয়েটিও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে।

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তুুপের নীচে চাপা পড়া অবস্থায় পিতাকে মেয়েটির “বাবা আমি ভাল আছি” বলার এক গভীর হৃদয়স্পর্শী অবস্থার সৃষ্টি হয়।

কাহরামানমারাস অঞ্চলের মধ্যাঞ্চলের পাজারসিক জেলার একটি ছয়তলা  ভবনের বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর ছোট্ট মেয়ে আয়সে কুবরা গানিস আটকা পড়ে। সে নড়াচড়া করতে পারছিল না। তার পরিবারের অন্য সদস্যদের তাড়াতাড়ি উদ্ধার করা গেলে তার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। সে ধ্বংসস্তুুপের নীচে কঠিন অবস্থায় সাত ঘন্টা আটকে থাকে।

এক আবেগঘন ভিডিওতে দেখা যায় যে, ছোট্ট মেয়েটি নি:শব্দে কাঁদছে। এ সময় উদ্ধারকর্মীরা তাকে বিধ্বস্ত ভবনটি থেকে বের করে আনার উপায় বের করার জন্য অক্লান্ত চেষ্টা করছিলেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ