শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৮ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে ‘নতুন মুদ্রা’ হিসেবে ব্যবহার হচ্ছে পিয়াজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রণ্য কেনা-বেচায় মুদ্রার ব্যবহার হয়ে আসছে। কিন্তু ফিলিপাইনে এখন পণ্যের বিনিময়ে পণ্য কেনা যাচ্ছে। আর সেই পণ্যটি হলো পিয়াজ। পণ্যটি বিনিময়ের ‘নতুন মুদ্রা’ হিসেবে ব্যবহার হচ্ছে। খালিজ টাইমস  

দেশটিতে পিয়াজের মূল্য আকাশচুম্বী হওয়ার পর তা এখন বিলাসী পণ্য। ম্যানিলার উত্তরের কুইজোন শহরে জাপান হোম সেন্টারের ভেতরে শনিবার দেখা যায়, যেসব পণ্যের দাম ৮৮ পেসো বা তার নিচে সেগুলো একটি পেঁয়াজের বিনিময় কেনা যাচ্ছে। তাছাড়া সিরামিক ফুলদানি ও মোমবাতিদানির একটি তাক রয়েছে, যার দুইটা একটি পেঁয়াজে পাওয়া যাচ্ছে।

ফিলিপাইনের এই ‘নতুন মুদ্রা’ দিয়ে সর্বোচ্চ তিনটি আইটেম কেনা যাচ্ছে। তাই নতুন মুদ্রা পিয়াজ নিয়ে দোকানে ভিড় জমাচ্ছে ক্রেতারা।

এমন পরিস্থিতিতে যারা পিয়াজ দিয়ে অন্য পণ্য কিনতে চান তাদের জন্য বিশেষ লাইনের ব্যবস্থা করছেন বিক্রেতারা। সারিতে থাকা একজন নারীকে একটি প্যান ও একটি স্টেইনলেস শাওয়ার ক্যাডি ধরে থাকতে দেখা যায়। এসময় একজন কিশোরী একটি কোলান্ডার ও একটি এয়ার ফ্রেশনারের জন্য অর্থ হিসেবে পিয়াজ দেন। অন্য একজন তিনটি পিয়াজের বিনিময়ে তার প্রিয় চিপস, চকলেট কুকিজ ও ওয়েফার রোল নিয়েছেন।

উল্লেখ্য, ফিলিপাইনে গত ডিসেম্বরে পিয়াজ কেজিপ্রতি ৭০০ পেসো বা ১২ দশমিক ৮০ ডলার বা ১ হাজার ৩৫৮ টাকা দরে বিক্রি হয়। পিয়াজের এই দাম মাংসের দামের চেয়েও বেশি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দৈনিক ন্যূনতম মজুরির সমান। এখনো একই রকম দাম রয়েছে দেশটিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়