শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত ২

যাতায়াতকারী ট্রেন

মাজহারুল ইসলাম : উত্তর জার্মানির হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে বুধবার (২৫ জানুয়ারি) ছুরি হামলার ঘটনায় দুজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ডয়চে ভেলে, নিউ ইয়র্ক টাইমস

জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে হামলার উদ্দেশ্য বের করার চেষ্টা করছে।

জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।

এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়