শিরোনাম
◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি ◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০২:৩২ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্রিটেন ও জার্মানিতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে’: রুশ পররাষ্ট্রমন্ত্রী

সের্গেই ল্যাভরভ

ইমরুল শাহেদ: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে এবং দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে পশ্চিমা জগত সরাসরি নিজেদেরকে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলেছে। পার্সটুডে

রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা এখন আর একথা বলতে পারেন না যে, যুক্তরাষ্ট্র বা ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণ করছে না বরং আপনারা এ যুদ্ধে সরাসরি জড়িত।’

ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়েই দায়িত্ব শেষ করেনি বরং ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে। ব্রিটেন, জার্মানি ও ইতালিসহ আরো কিছু পশ্চিমা দেশে এ ধরনের প্রশিক্ষণ চলছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট রাশিয়াকে একঘরে করে ফেলার লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ল্যাভরভ বলেন, ইউক্রেনের সামরিক শক্তিকে দুর্বল করা এবং দেশটিতে পশ্চিমা সমরাস্ত্রের চালান বন্ধ করার লক্ষ্যে বর্তমানে সেখানে সামরিক অভিযান চলছে। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কখনও ইউক্রেনকে আলোচনায় বসার অনুরোধ করেনি। তবে কেউ সেরকম বৈঠকের আয়োজন করলে রাশিয়া তাতে সাড়া দেব দেবে।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়