শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হত্যাকারী রোবট’ ব্যবহারের অনুমোদন পেল সানফ্রান্সিসকো পুলিশ

হত্যাকারী রোবট

মিহিমা আফরোজ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইরস সানফ্রান্সিসকো শহরের পুলিশকে ‘হত্যাকারী রোবট’ ব্যাবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপ গ্রহনের ফলে বিপজ্জনক পরিস্থিতিতে প্রাণঘাতী রোবট মোতায়েন করতে পারবে পুলিশ। বিবিসি

এই পদক্ষেপের বিরুদ্ধে গঠিত হয়েছে স্টপ কিলার রোবটস গ্রুপ। এই গ্রুপের সঙ্গে যুক্ত ড. ক্যাথেরিন কনোলি বলেন, মানুষকে হত্যা থেকে দূরে রাখার এটি একটি খারাপ পদ্ধতি।

সানফ্রান্সিসকোর পুলিশ বিভাগ বলেছে, বর্তমানে তারা কোন প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত রোবট ব্যবহার করবে না। তবে ভবিষ্যতে কোন বিপজ্জনক পরিস্তিতিতে রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন, জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যাক্তিকে চিহ্নিত করে পুরোপুরিভাবে অক্ষম করে দিতেও সক্ষম এই রোবট।

রোবট ব্যবহারের পক্ষের আইনজীবী বলেন, শুধুমাত্র বিপজ্জনক পরিস্থিতিতেই এই রোবট ব্যবহার করা হবে। এই কথার প্রেক্ষিতে বিরোধীরা বলেন, এই রোবট ব্যাবহারের পরিবর্তে পুলিশ বাহিনীর সামরিকীকরণ করা বেশি প্রয়োজন। 

গত বুধবার (৩০ নভেম্বর) এই অনুমোদনের সঙ্গে একটি সংশোধনী যুক্ত করা হয়েছে। এই সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, অন্য কোন উপায় না থাকলেই কেবল এই প্রাণঘাতী রোবট ব্যাবহার করতে পারবে পুলিশ কর্মকর্তারা। এছাড়াও সীমিত কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই রোবট ব্যাবহারের অনুমোদন দিতে পারবে বলে জানিয়েছে ক্ষমতাসীন বোর্ড। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ