শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়াকে শান্তি প্রস্তাব দেওয়ার আগে

ইলন মাস্ককে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি-ইলন মাস্ক

ইমরুল শাহেদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছে শান্তি প্রস্তাব দেওয়ার আগে ইলন মাস্ককে ইউক্রেন সফরের আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেখে যান চলমান যুদ্ধে দেশটির কতোটা ক্ষয়-ক্ষতি হয়েছে, তাহলে কথা বলতে সুবিধা হবে। ইয়ন

তিনি ইউইয়র্ক টাইমসের এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন। ইলন মাস্ক গত মাসে ইউক্রেনের জন্য শান্তি প্রস্তাবের একটি পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে ইউক্রেনের দখল করে নেওয়া ভূমি ছেড়ে দেওয়ার কথাও রয়েছে। ক্রেমলিন তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

জেলেনস্কি বলেন, ‘যদি ক্ষতির পরিমাণ বুঝতে হয়, তাহলে আপনাকে এসে দেখে যেতে হবে, রাশিয়া কি করেছে এবং সেটা আপনি নিজের চোখেই সব কিছু দেখতে পাবেন। তারপরই আপনি বলুন কিভাবে এই যুদ্ধের পরিসমাপ্তি হতে পারে - কে যুদ্ধ শুরু করলো এবং কিভাবে সেটা শেষ হবে।’

মাস্কের মালিকানাধীন স্পেস এক্স ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস পরিচালনা করে। চলমান যুদ্ধের সময় দেশের জ্বালানি অবকাঠামো ধ্বংসের মধ্যে এটি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য ডিজিটাল লাইফলাইন হিসাবে আবির্ভূত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘আমদের জনগণ লড়াই করছে মূল্যবোধ, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। এটা ইউক্রেন নয়, গোটা বিশ্বেই সেটা হচ্ছে। যদি ইউক্রেন এই যুদ্ধে টিকে থাকতে না পারে তাহলে সেটা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত সেপ্টেম্বর মাসে স্পেস এক্স থেকে পেন্টাগনে একটি পত্র পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, স্টারলিংক থেকে ইউক্রেনে সার্ভিস দেওয়া সম্ভব নয়। প্রতি মাসে সেনাবাহিনী যদি কয়েক মিলিয়ন ডলার না দেয় তাহলে তার পক্ষে অর্থ যোগান দেওয়া সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, বাইডেন প্রশাসনকে অতীতের জন্য অর্থ দিতে বলা হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য তার পক্ষে অর্থায়ন সম্ভব নয়।’

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়