শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০১:১৭ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে দমকল কর্মীদের ‘দাড়ি কাটা’ আইন স্থগিতের আবেদন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মুসলিম ও ইহুদি অগ্নিনির্বাপক কর্মীরা আদালতে ‘দাড়ি কাটা’ আইন স্থগিতের আবেদন করেছে। নতুন এ আইনটিকে সংখ্যালঘু ‘মুসলিম ও ইহুদি’দের টার্গেট করে করা হয়েছে বলে জানিয়েছে তারা। মিডল ইস্ট মনিটর

আবেদন করা অগ্নিনির্বাপক কর্মীরা হলেন স্টিভেন চ্যাসিন, কালভার্ট পটার, জেসপার স্টার্লিং ও হাসান ওমরানি।

চলতি মাসে তারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোর্টে একটি আবেদন করেছেন, যেখানে তারা লিখেছেন যে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, পরে আবার নিয়োগ দেয়া হয়। কিন্তু এই ঘটনায় তাদের যে ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল তার চেয়ে কম দেয়া হচ্ছে। কারণ তারা ২০২০ সালে ‘দাড়ি কাটা’র নতুন আইনটি মেনে চলতে রাজি হয়নি।

মুসলিম ও ইহুদি ধর্মের রীতি অনুযায়ী তাদের প্রত্যেকেই দাড়ি রাখেন। কারণ এক দশকেরও বেশি সময় থেকে তারা ১৯৯৩ সালের ধর্মীয় স্বাধীনতা পুনরুদ্ধার আইন (আরএফআরএ) অনুসরণ করেন। যে আইনে দাড়ি রাখলে তার চাকরি ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সেক্রেটারি গ্যাব্রিয়েল শোগ্লো-রুবেনস্টাইন মিডল ইস্ট আইকে বলেছেন যে অফিস এই অবমাননা প্রস্তাবের বিরোধিতা করতে যাচ্ছে। এছাড়া আর কোনো মন্তব্য করেননি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়