শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:৪১ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার জ্বালানি ইস্যুতে অংশীদারিত্ব অব্যাহত রাখতে চায় চীন: শি জিনপিং

শি জিনপিং

মিহিমা আফরোজ: বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গঠন করতে প্রস্তুত চীন। মঙ্গলবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা জানান। ইয়ন

শি জিনপিং রাশিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, স্বচ্ছ ও সবুজ জ্বলানি শক্তির উন্নয়নে, যৌথভাবে আন্তর্জাতিক জ্বলানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং চেইন শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে রাশিযার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার এই সুসম্পর্ক এবং অংশীদারিত্ব অব্যাহত থাকবে। 

ইউক্রেন সংঘাতের কারণে নানারকম নিষেধাজ্ঞার মুখোমুখি রয়েছে রাশিয়া। যে কারণে রাশিয়া বাইরের দেশগুলোতে সরাসরি কোন পণ্য রপ্তানি করতে পারছে না। রাশিয়া থেকে তেল ও গ্যাস রপ্তানিকারক হিসেবে মূখ্য ভূমিকা পালন করছে চীন। 

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া থেকে গ্যাস রপ্তানি আলোচনার একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আলোচনার হাতিয়ার হিসেবে ক্রেমলিনকে ব্যাবহার করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। রাশিয়ান গ্যাসের ব্যাবহার পুরোপুরি বন্ধ হয়নি, তবে ক্রেমলিন আপাতদৃষ্টিতে এটির সরবারাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ

এমআ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়