শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:৩৪ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে গিয়ে বুঝতে পেরেছি আমরা কতোটা ঘৃণিত: ইসরাইলি মিডিয়া

ইসরাইলি মিডিয়া

রাশিদুল ইসলাম: আরব বিশ্বে ইসরাইল কতোটা ঘৃণিত কাতার বিশ্বকাপ খেলার খবর কভার করতে গিয়ে বোঝা গেছে। এই বাস্তবতা স্বীকার করেছে স্বয়ং ইহুদিবাদী ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহরোনুত। পারসটুডে

বিশ্বকাপের খবরাখবর সংগ্রহ করতে তাদের সাংবাদিকদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে ওই সত্য প্রকাশ করেছে পত্রিকাটি। আল-মায়াদিন টিভি নেটওয়ার্কের ওয়েব সাইটে ইসরাইলি সাংবাদিকদের কাতার বিশ্বকাপ ফুটবলের খবর কভার করার সমস্যা সম্পর্কে প্রতিবেদন করা হয়েছে। ইয়াদিউত অহরোনুত স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা আরব বিশ্বে কতোটা ঘৃণিত তা প্রমাণ হয়েছে কাতার বিশ্বকাপে।

পত্রিকাটি আরও লিখেছে, কেবল ইসরাইলি শাসক বা সরকারের প্রতিই নয় বরং ইসরাইলিদের প্রতিও রাস্তাঘাটে, অলিতে-গলিতে জনগণের মধ্যে রয়েছে প্রচণ্ড ঘৃণা। ফিলিস্তিনিরা, ইরানিরা, কাতারিরা, মরক্কোর অধিবাসীরা, সিরিয়ানরা, জর্দানিরা, মিশরীয়রা, লেবানিজরা আমাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। ইহুদিবাদীরা কাতারে তাদের পরিচয় প্রকাশ করতে ভয় পায় বলেও জানায় পত্রিকাটি।

ইসরাইলি সাংবাদিকরা কাতার বিশ্বকাপের দর্শকদের সাক্ষাৎকার নিতে গিয়ে ভীষণভাবে প্রত্যাখ্যাত হয়েছে। কেউ তাদের সাক্ষাৎকার দিতে রাজি হয় নি বলেও জানায় ইসরাইলি এই গুরুত্বপূর্ণ পত্রিকাটি।    

  • সর্বশেষ
  • জনপ্রিয়