শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আনোয়ার ইব্রাহিম

মিহিমা আফরোজ : আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন, বিনা বেতনে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও মন্ত্রীদের বেতন কমানোর পাশপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করার পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। দ্যা স্টার মালয়েশিয়া

আনোয়ার খান বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনের ক্রমবর্ধমান ব্যয় কমানো। তিনি আরও বলেন, এই মুহূর্তে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। রিংগিত ও পুঁজিবাজার শক্তিশালী হওয়ায় সরকারের প্রতি জনগণের এক অন্যরকম আস্থা তৈরি হয়েছে। কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতির বিষয়ে আমাদের আলোকপাত করা উচিত বলে মনে করছি।

আনোয়ার খান মূলত মালয়েশিয়ার জনগণের স্বার্থে কাজ করতে চান। ইতোমধ্যেই মন্ত্রীদের বেতন কমানো ও ছোট আকারের মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা: খালিদ আহমেদ

কেএইচ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়