শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৩১ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ ইইউ জ্বালানি মন্ত্রীরা

ইইউ

ইমরুল শাহেদ: ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্যাসের একক সর্বোচ্চ দাম নির্ধারণের বিষয়ে একমত হতে পারেননি। ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো শুক্রবার এ কথা জানিয়েছেন। পার্সটুডে

তিনি বলেন, গ্যাসের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন যে চেষ্টা চালাচ্ছে তাকে হাঙ্গেরিসহ অনেকেই আন্তর্জাতিক গ্যাসের বাজারে বিভ্রান্তিকর হস্তক্ষেপ বলে মনে করছে।

তিনি জানান, ইউনিয়নের জ্বালানিমন্ত্রীরা আগামী ১৩ ডিসেম্বর আবার এ বিষয়ে বৈঠকে বসবেন। তার দুইদিন পর ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমরা গ্যাসের মূল্য নির্ধারণের ব্যাপারে আলোচনা শুরু করেছিলাম। তবে আমি বলতে পারি যে, এটি একটি খারাপ প্রস্তাব যা ইউরোপের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।’ 

হাঙ্গেরি রাশিয়ার গ্যাস এবং তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এজন্য দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের বেধে দেয়া দামের বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার বিষয়ে ২৭ জাতির এ জোটের কাছে অনুরোধ জানানোর পরিকল্পনা নিয়েছে।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়