শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি নিয়োগ জো বাইডেনের

হাদি আমর

মিহিমা আফরোজ: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে হাদি আমরকে নিয়োগ করেছেন। এই পদক্ষেপ গ্রহণের ফলে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটবে বলে আশা করা যাচ্ছে। অ্যাক্সিওস ও টাইমস অব ইসরায়েলের রিপোর্টাররা জানান, হাদি আমর পূর্বে ইসরায়েল- ফিলিস্তিন বিষয়ক উপ-সহকারী সেক্রেটারি ছিলেন এবং বর্তমানে এই বিশেষ প্রতিনিধি হিসেবে তার পদোন্নতি হয়েছে। ইয়ন

প্রকাশনিগুলোর রিপোর্ট অনুযায়ী, হাদি আমর জেরুজালেম ভিত্তিক কূটনীতিকদের সঙ্গে কাজ করার পাশাপাশি পূর্বাঞ্চলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য সহকারী সেক্রেটারি হিসেবেও কাজ করবেন। তিনি ক্লিনটন প্রসাশনের প্রতিরক্ষা বিভাগে যুক্ত হওয়ার আগে একজন অর্থনীতিবীদ ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক হিসেবে কাজ করতেন। ২০১৪ সাল থেকে তিনি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে যুক্ত রয়েছেন। 

২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমের আমেরিকান কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছিলেন যা আজও বন্ধই রয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের সভাপতি মাহমুদ আব্বাস, প্রথমে জো বাইডেনের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। কারণ জেরুজালেমে জো বাইডেন পুনরায় মার্কিন দূতাবাস খুলতে পারবেন কিনা এটি নিয়ে তিনি সংশয়ে ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, তারা পুনরায় জেরুজালেম মিশন চালু করার জন্য কাজ করছেন এবং তার এই সিদ্ধান্ত দুই রাষ্ট্রের মধ্যে সৃষ্ট সংঘাত সমাধানের প্রতিশ্রুতিও নিশ্চিত করবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়