শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৮:১৮ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট সুপারশপে বন্দুকধারীর হামলা, নিহত ১০

মিহিমা আফরোজ: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়ালমার্ট সুপারশপে বন্দুকধারীর হামলায় ১০ নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে হামলাকারী ছিলেন ওই সুপারশপেরই ম্যানেজার। প্রথমে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে পরে নিজেও আত্মহত্যা করেন তিনি। বিবিসি

মঙ্গলবার (২২ নভেম্বর) ভার্জিনিয়ার চেসাপিক শহরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলাটি সুপারশপের ভেতরেই সংঘটিত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হামলার সাথে একজনই জড়িত ছিলেন। এ ঘটনার জোরালো তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। ওয়ালমার্টের পক্ষ থেকেও এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রশাসনের সাথে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানিয়েছে ওয়ালমার্ট কর্তৃপক্ষ।

এর মাত্র কয়েকদিন আগে রোববার কলোরাডোয় সমকামীদের একটি নাইটক্লাবে হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৫ জন, আহত হন আরও ১৮। ওই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওয়ালমার্টের সুপারশপে হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে টেক্সাসে প্রতিষ্ঠানটির এল পাসো শাখায় হামলার ঘটনা ঘটে। এতে ২৩ জনের মৃত্যু হয়। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়