শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০১:১৫ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিক্ষোভরত নারীদের সমর্থন প্রিয়াঙ্কা চোপড়ার

প্রিয়াঙ্কা চোপড়া

রাশিদুল ইসলাম: পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ চলছে। চলমান এই বিক্ষোভে ইরানের নারীদের প্রতি বিশ্বের অনেক খ্যাতিমান ব্যক্তি ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন। এবার প্রিয়াঙ্কা চোপড়াও সমর্থন জানালেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যথাযথভাবে’ হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশ নৃশংসভাবে মাসা আমিনির জীবন কেড়ে নিয়েছে। তাঁর মৃত্যুর প্রতিবাদে ইরানসহ সারা বিশ্বের নারীরা জেগে উঠছেন। তাঁরা আওয়াজ তুলছেন। প্রকাশ্যে নিজেদের চুল কেটে ফেলছেন। তারা আরও নানাভাবে প্রতিবাদ করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, যুগ যুগ ধরে জোর করে নিশ্চুপ রাখার পর যে কণ্ঠ জেগে ওঠে, তা ঠিক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। তাঁরা (ইরানি নারী) থামবেন না। তাদের থামানো যাবে না।
ইরানি নারীদের উদ্দেশে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি আপনাদের সাহস দেখে, উদ্দেশ্যের কথা জেনে বিস্মিত। আক্ষরিক অর্থেই পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে জীবনের ঝুঁকি নেওয়া সহজ নয়। তবে আপনারা সাহসী নারীরা প্রতিদিন এই কাজ করে চলছেন।’

প্রিয়াঙ্কা চোপড়া ইরানি কর্তৃপক্ষ, দেশটির ক্ষমতাসীনদের বিক্ষোভকারীদের কথা শোনার আহ্বান জানিয়েছেন। তাঁদের সমস্যা বোঝার জন্য অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়