শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৩:০৩ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনে পারমানবিক বোমা ব্যবহারের আহ্বান চেচেন নেতার

চেচেন নেতা রমাজান কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার চেচেন অঞ্চলের প্রধান রমাজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের উল্লেখযোগ্য হারের পর তিনি এই মন্তব্য করেছেন।

আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনে ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ নেতাদের সমালোচনা করে রমাজান কাদিরভ টেলিগ্রামে লেখেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো–আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেগুলো হতে পারে, সীমান্ত এলাকায় সামরিক আইন জারি এবং কম ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র ব্যবহার করা।’

উল্লেখ্য, রুশ সেনারা শনিবার ইউক্রেনের লাইম্যান অঞ্চল থেকে পিছু হটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই ঘটনাকে–রাশিয়ার জন্য উল্লেখযোগ্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া বলছে, ইউক্রেনীয় সেনারা হাজারো রুশ সেনাকে ঘিরে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়