শিরোনাম
◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের আহ্বান

রাশিদুল ইসলাম: রাশিয়ায় বসবাসকরী সকল মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে মস্কোর মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়ানোভোস্তি এ খবর জানিয়েছে। পারসটুডে

বিবৃতিতে মার্কিন নাগরিকদের নতুন করে রাশিয়া সফরে না আসার পাশাপাশি যারা বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তাদেরকে দ্রুততার সঙ্গে দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিকদের রাশিয়া সফরের ব্যাপারে একই ধরনের একটি সতর্কবার্তা জারি করেছিল। এবার রুশ সরকার দেশটির রিজার্ভ সেনা তলব করার পর মার্কিন দূতাবাস আবার একই ধরনের সতর্কতা জারি করল।

এমন সময় মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগ করার আহ্বান জানানো হলো যখন ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বেড়েছে। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং এটি কোনো ধাপ্পাবাজি নয়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়