শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে পানশালায় গুলি, নিহত কমপক্ষে ১০

পানশালায় গুলি

খালিদ আহমেদ: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি বারে সশস্ত্র হামলাকারীদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমুর শহরের পুলিশের একজন কর্মকর্তা জানান, মনে হচ্ছে এটি সরাসরি আক্রমণ। তিনি জানান, হামলায় নিহত ১০ জনই পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় গত বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন এবং সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের মধ্যে বিরোধের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই গ্রুপ দুটি মাদক ও চোরাই জ্বালানি পাচার নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়