শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:১২ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:১২ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

যুদ্ধে যাওয়ার ভয়ে দেশ ছাড়ছে রাশিয়ানরা

দেশ ছাড়ছে রাশিয়ানরা

সালেহ্ বিপ্লব: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার ঘোষণা করেছেন, সমর্থ নাগরিকদের যুদ্ধে যেতে হবে। যুদ্ধ করতে প্রায় তিন লাখ মানুষকে ডাকা হবে। এই ঘোষণার পর পরই দল বেঁধে দেশ ছাড়তে শুরু করেছে শক্ত সমর্থ পুরুষরা। তবে ক্রেমলিন বলছে, এসব অতিরঞ্জিত কথা। বিবিসি

মস্কো অস্বীকার করলেও সীমান্তে ভিন্ন চিত্র। জর্জিয়া সীমান্তে মাইলের পর মাইল গাড়ির সারি। এসব গাড়িতে পলায়নপর রাশিয়ানরাও রয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ নাগরিক বিবিসিকে বলেন, পুতিনের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই তিনি পাসপোর্ট নিয়ে সীমান্তে রওয়ানা দিয়েছেন। সঙ্গে আর কিছুই নেননি, এতোটা আতঙ্ক ভর করেছিলো তার মাঝে। তার এলাকায় যোদ্ধাদের যে দল হবে, তাতে তার থাকার সম্ভাবনা জোরালো ছিলো, এমনই বলেছেন তিনি। 

প্রতিবেশি জর্জিয়ায় যেতে রাশিয়ানদের ভিসা লাগে না। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১৩শ’ কিলোমিটার সীমান্ত রয়েছে, দেশটিতে যেতে ভিসা লাগে। এই সীমান্তেও গাড়ির সারির দৈর্ঘ্য ৫ কিলোমিটার পার হয়েছে। তবে শিগগিরই যানজট কেটে যাবে বলে আশ^স্ত করেছে সীমান্ত কর্তৃপক্ষ। 

এই দুই দেশের পাশাপাশি তুরস্ক, সার্বিয়া ও আবুধাবী যাচ্ছেন অনেকে। বিমান ভাড়া অনেকগুণ বেড়ে গেছে। অনেক গন্তব্যে আপাতত কোন টিকেটই নেই। 

এদিকে দেশ ছেড়ে যাওয়া এই রাশিয়ানদের স্বাগত জানাতে প্রস্তুত জার্মানি, জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ন্যান্সি ফাইজার। তবে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া ও চেক রিপাবলিক সাফ জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ান উদ্বাস্তুদের নেবে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়