শিরোনাম
◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ হত্যার উদ্দেশ্যে স্টারলিংক ব্যবহার করেছে ইউক্রেন : ইলন মাস্ক

ইউক্রেনের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন ইলন মাস্ক। গত সপ্তাহে আরোপ করা বিধিনিষেধের কারণে ইউক্রেনের সম্মুখসারির সামরিক অভিযান ব্যাহত হওয়ার পর শনিবার তিনি এ কথা জানান। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট সংযোগের গতি আগের অবস্থায় ফিরেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক ইন্টারনেট সেবার গতি সীমিত করেছিল। তার দাবি, বেসামরিক বাণিজ্যিক সেবা স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলা চালানোর অনুমতি কখনোই ছিল না। ইউক্রেনের সামরিক বাহিনী সেবাটির ব্যবহারের শর্ত লঙ্ঘন করে এ ধরনের হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গত সপ্তাহে সেই সুযোগ বন্ধ করা হয়েছে বলে জানান মাস্ক।

তবে স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের ক্ষেত্রে যেকোনও পরিবর্তনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে ছিল বলে দাবি করেন তিনি। ইউক্রেনের ড্রোন অভিযান ও যোগাযোগব্যবস্থার অন্যতম ভিত্তি এই স্টারশিল্ড।

এর আগে শনিবার জেলেনস্কি এক্সে লিখেছিলেন, স্টারলিংকের গতি এখন প্রয়োজনীয় পর্যায়ে ফিরেছে। রাত থেকেই সেবা পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং শনিবার সকাল নাগাদ তা প্রয়োজনীয় মাত্রায় পৌঁছায়। এতে সম্মুখসারির রসদ সরবরাহ ও রাশিয়ার জেট ইঞ্জিনচালিত শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যক্রমে উন্নতি হয়েছে বলে জানান তিনি।

গত সপ্তাহে স্টারশিল্ডের ওপর বিধিনিষেধ আরোপের ঘটনায় ইউক্রেনের সামরিক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামরিক কমান্ডাররা ড্রোন হারানো এবং অভিযান ব্যাহত হওয়ার কথা জানান। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেন বছরের পর বছর ধরে মাস্কের তৈরি স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার ওপর নির্ভর করছে। তবে গত সপ্তাহে সেবাটি বন্ধ বা সীমিত করার নির্দেশ কে দিয়েছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির প্রতিরক্ষা জোরদারে স্পেসএক্সের ভূমিকার পক্ষেও কথা বলেন মাস্ক।

  • সর্বশেষ