শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাধিক হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ

সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন একাধিক হামলার পর এগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শুক্রবার পাইপলাইনটি বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার কারণে সৌদি কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে রিয়াদ ও মদিনা অঞ্চলে পাইপলাইনটিতে একাধিক হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়।

হরমুজ প্রণালির বিকল্প গুরুত্বপূর্ণ রুট

ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং এর ফলে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান বিকল্প রুটে পরিণত হয়েছে এই পাইপলাইন।

পাইপলাইনটির মাধ্যমে সৌদি আরবের পূর্বাঞ্চলে উৎপাদিত অপরিশোধিত তেল হরমুজ প্রণালি এড়িয়ে সরাসরি লোহিত সাগরের রপ্তানি টার্মিনালে পৌঁছানো হয়। প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে সৌদি আরব।

বৈশ্বিক তেল সরবরাহে উদ্বেগ বাড়ছে 

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই পথের ওপর নির্ভরতা কমাতে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দীর্ঘদিন ধরেই কৌশলগত বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক হামলার পর পাইপলাইনটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এটি দীর্ঘ সময় বন্ধ থাকলে সৌদি আরবের তেল পরিবহন ও রপ্তানি ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। একইসঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এখন পাইপলাইনটির নিরাপত্তা ও কার্যক্ষমতা যাচাই করছে সৌদি কর্তৃপক্ষ। পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত পাইপলাইনটি পুনরায় চালু করা হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদির জ্বালানি মন্ত্রণালয়। তথ্যসূত্র : সৌদি গ্যাজেট

 

  • সর্বশেষ