শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১০:৩৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

হিন্দুস্তান টাইমস: প্রাপ্তবয়স্ক নারীদের নিজেদের পছন্দ অনুযায়ী ধর্ম গ্রহণ ও বিয়ের স্বাধীনতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, প্রাপ্তবয়স্ক নারীরা তাদের ধর্ম, বিবাহ এবং ভবিষ্যৎ জীবনের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং এ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না। 

হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর নিজেদের ইচ্ছায় বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া দুই বোনের করা একটি হেবিয়াস কর্পাস রিটের শুনানির সময় বিচারপতি সন্দীপ জৈন এই পর্যবেক্ষণ দেন।

advertisement

আদালতে দায়ের করা রিট আবেদন অনুযায়ী, বিশ বছরের দিব্যা ভাটিয়া ওরফে জয়া দিয়া ভাটিয়া এবং পঁয়ত্রিশ বছরের অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়া নামের দুই বোন ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের পছন্দমতো মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের বাবার অমত থাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের যোগসাজশে তাদের জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়।

আদালত জানিয়েছে, এই দাবিগুলো যদি সত্য প্রমাণিত হয়, তবে ওই নারীদের ব্যক্তিগত স্বাধীনতায় বাবা বা অন্য কারও হস্তক্ষেপ তাদের সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকার যেমন—মর্যাদা, গোপনীয়তা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বায়ত্তশাসনের ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। 

advertisement

তবে বর্তমান পরিস্থিতিতে আদালতের প্রধান দায়িত্ব হলো দুই বোন স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি কোনো ধরনের অবৈধ আটক বা চাপের মুখে রয়েছেন, তা নিশ্চিত করা।

এই বিষয়ে সত্যতা যাচাই করতে আদালত উত্তর প্রদেশ কর্তৃপক্ষ এবং ওই দুই বোনের বাবাকে আগামী ৬ আগস্ট তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। নির্দিষ্ট ওই তারিখে তাদের হাজির করা না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কারণ দর্শানোর পাশাপাশি ব্যক্তিগত হলফনামা দাখিল করতে হবে। আগামী ৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

advertisement

 

  • সর্বশেষ