শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০২:৪৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান

ইরানের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের সময় ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেওয়ায় তিনি ইরানের জনগণকে ‘বীর’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (১ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান এসব কথা বলেন। 

তিনি বলেন, যুদ্ধ, চাপ এবং ধারাবাহিক বৈরিতার মধ্যেও ইরানের জনগণ দৃঢ়ভাবে দেশকে সমর্থন করে গেছে।

তিনি সংঘাতের সূচনা হিসেবে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। ওই সময় নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।

পেজেশকিয়ান বলেন, সেই ঘটনার পর থেকে ইরান নানা ধরনের যুদ্ধ, চাপ ও অবিরাম শত্রুতার মুখোমুখি হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও জনগণ দেশের পাশে থেকেছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের ভবিষ্যৎ ইরানের জনগণই গড়ে তুলবেন।’ 

সূত্র: আলজাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়