শিরোনাম
◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ১২:৫৬ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিমুখী সমুদ্রযাত্রায় শীর্ষে বাংলাদেশ, কমেছে মোট অভিবাসন

ফাইল ছবি

২০২৬ সালের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে জানা যায়, ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী দেশটির উপকূলে পৌঁছেছেন। 

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আগমনকারীদের মধ্যে ৪ হাজার ৩১৪ জনই বাংলাদেশি, যা মোট অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশিদের পর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া, যেখান থেকে পৌঁছেছেন ১ হাজার ৭০২ জন। এছাড়া অন্যান্য দেশের মধ্যে সুদান থেকে ১,৩৭১ জন, পাকিস্তান থেকে ১,১৮৫ জন, আলজেরিয়া থেকে ১,১০৬ জন এবং মিশর থেকে ৯৩৬ জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। 

তালিকায় পরবর্তী স্থানগুলোতে রয়েছে ইরিত্রিয়া, টিউনিশিয়া, মালি, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, দক্ষিণ সুদান ও গিনি। এর বাইরে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা আরও ১ হাজার ১৬৩ জন বিভিন্ন দেশের নাগরিক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন পাকিস্তানি নাগরিকেরা এবং অন্যান্য শীর্ষ অবস্থানে রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ।

তবে সামগ্রিক অভিবাসনের হারের ক্ষেত্রে দেখা গেছে যে গত দুই বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত যেখানে ৩১ হাজার ৪৩০ জন এবং ২০২৪ সালের একই সময়ে ২৬,৬৬৪ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছিলেন, সেখানে চলতি বছরের এই সংখ্যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম। 

মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণেও দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের প্রতিটি মাসেই অভিবাসীদের আগমন আগের দুই বছরের তুলনায় কম ছিল। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী সময়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে এই সাময়িক পরিসংখ্যানে সামান্য পরিবর্তন আসতে পারে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়