শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ফ্যান জোনে বন্দুক হামলা, নিহত ১ 

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে রোববার রাতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জায়গাটিতে বিশ্বকাপ ফুটবলের ফ্যান জোন তৈরি করে বড় পর্দায় ম্যাচ দেখানো হচ্ছিল।

তবে পুলিশ জানায়, হামলার সময় সেখানে কোনো খেলা চলছিল না। ওই দিনের একমাত্র ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২টার দিকেই শেষ হয়ে গিয়েছিল। -- টি স্পোর্ট

advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সান জোসে পুলিশ এক পোস্টে জানায়, ‘ঘটনাস্থলেই এক ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়েছে। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ‘ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে তদন্ত শুরু হয়েছে এবং ওই এলাকার আশেপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

advertisement

ঘটনাটি ঘটেছে সান জোসের সান পেড্রো স্কয়ারে। সান ফ্রান্সিসকো বে এরিয়ার যে কয়েকটি জায়গায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য বিশাল মানুষের ঢল নামত, এটি তার অন্যতম। বে এরিয়াতে এ পর্যন্ত বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হয়েছে। খেলা দেখার জন্য পুরো বে এরিয়া জুড়ে এরকম ডজনখানেক ফ্যান জোন তৈরি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকাটি পুলিশি ঘেরাওয়ের মাধ্যমে সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

চলতি বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ও কানাডার পাশাপাশি অন্যতম মূল আয়োজক যুক্তরাষ্ট্র। খেলা দেখার জন্য দেশটিতে প্রায় ১ কোটি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে এই বিশাল সংখ্যক ফুটবলপ্রেমী ও দর্শনার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান এই বন্দুক সহিংসতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসের শুরুর দিকে কানসাস সিটির মিসৌরিতে ইংল্যান্ড জাতীয় দলের বেসক্যাম্পের কাছে এক গোলাগুলির ঘটনায় নয়জন আহত হন।

advertisement

এছাড়া, গত ২১ জুন ম্যাসাচুসেটসের ব্রকটনে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের ড্র উদযাপনের সময় গুলিতে পাঁচজন আহত এবং একজন ছুরিকাহত হন। এর এক সপ্তাহ পার হতে না হতেই, কেপ ভার্দের আরেকটি ম্যাচের ফল উদযাপনে জড়ো হওয়া মানুষের ওপর আবারও হামলার ঘটনা ঘটে, যাতে ব্রকটনের আরও চারজন গুলিবিদ্ধ হন।

  • সর্বশেষ