শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন নিপীড়ন ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি থালাপতি বিজয়ের

সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশকে যৌন নিপীড়ন ও হত্যায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের করে দ্রুত তদন্ত শেষ করে, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

সোমবার (২৫ মে) এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের জঘন্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্দেহভাজনদের কঠোর শাস্তি দেওয়া হবে।

পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে নারী ও শিশুবিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুত করতে, সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করতে এবং সচেতনতা বাড়াতে নির্দেশ দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে তাদের ন্যায়বিচারের ব্যাপারে আশ্বস্ত করেছেন।

রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন নিপীড়নের মামলাগুলো দ্রুততার সঙ্গে বিচার করতে হবে। যথাযথভাবে মামলা পরিচালনার মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে এটি অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য সচিব এম সাইকুমার, স্বরাষ্ট্র সচিব কে মণিবাসন, অ্যাডভোকেট অ্যাটর্নি জেনারেল বিজয় নারায়ণ, সমাজকল্যাণ ও নারী অধিকার বিভাগের সচিব মরিয়ম পল্লবী বলদেব, পুলিশ মহাপরিচালক সন্দীপ রায় রাঠোর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়