শিরোনাম
◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার?

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার দাবি

নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ থেকে পরীক্ষামূলকভাবে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টি-শিপ বা জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার (১৪ এপ্রিল) জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন গেল রোববার জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন।
 
প্রতিবেদন অনুসারে, এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধজাহাজটির সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত অ্যান্টি-জ্যামিং নেভিগেশন সিস্টেম পরীক্ষা করা এবং নাবিকদের উৎক্ষেপণ প্রক্রিয়ায় দক্ষ করে তোলা।
 
কেসিএনএ’র তথ্যমতে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ৭ হাজার ৮৬৯ থেকে ৭ হাজার ৯২০ সেকেন্ড পর্যন্ত এবং অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৯৬০ থেকে ১ হাজার ৯৭৩ সেকেন্ড পর্যন্ত পূর্বনির্ধারিত গতিপথে ইয়েলো সি’র ওপর দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে ‘অত্যন্ত নির্ভুলভাবে’ আঘাত হানে। 

 সংবাদ সংস্থাটি আরও জানায়, নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থা পরিকল্পনা সম্পর্কেও কিমকে অবহিত করা হয়। সাম্প্রতিক প্রতিরক্ষা অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন, যা ‘বিভিন্ন সাফল্যের মাধ্যমে গুণগতভাবে শক্তিশালী হয়েছে’ বলে উল্লেখ করা হয়।
 
কিম জং উন জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং এর জন্য তিনি হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি ও আরও উন্নত দ্রুত-প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
 
তিনি আর বলেন, ‘শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থাকে ধারাবাহিক এবং সীমাহীনভাবে জোরদার করাই আমাদের দলের অপরিবর্তনীয় জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক কাজ।’
 
কৌশলগত ও ট্যাকটিক্যাল আক্রমণ সক্ষমতা আরও জোরদার এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাকে উন্নত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন কিম।
 
গত সপ্তাহে উত্তর কোরিয়া ক্লাস্টার মিউনিশন ওয়ারহেডযুক্ত একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালায়, যা তীব্র শক্তিতে লক্ষ্যবস্তু এলাকা ধ্বংস করতে সক্ষম বলেও দাবি করে দেশটি।
  
এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, ‘চোয়ে হিয়ন’ ডেস্ট্রয়ারটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত। গত মাস থেকে কিম জং উন একাধিকবার এই জাহাজ পরিদর্শন করেছেন।
 
এদিকে দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী নামপোতে উত্তর কোরিয়া তাদের তৃতীয় ডেস্ট্রয়ারটির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়