শিরোনাম
◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে। এতে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, এসব হামলা সফল হয়েছে।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির মতে, তাদের যোদ্ধারা আদামিত বসতিতে ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। পাশাপাশি, মেতুলা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর একযোগে একাধিক আক্রমণাত্মক ড্রোন হামলা চালানো হয়েছে।

এ ছাড়া সীমান্তবর্তী ওদাইসেহ শহরের আল-আওয়াইদা পাহাড়ে একটি মার্কাভা ট্যাংক লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, বিন্ত জুবেইলের আল-ইশরাক স্কুল সংলগ্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে সীমান্ত অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়