শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ভাইরাসজনিত নতুন রোগের প্রাদুর্ভাব, জরুরি সতর্কতা জারি

ভাইরাসবাহিত পা ও মুখের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে। রোগটি ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি জরুরিভিত্তিতে টিকা কার্যক্রম শুরু এবং গবাদিপশু নিধন অভিযানও চালানো হচ্ছে।

রোগটি বিদেশ থেকে চীনে প্রবেশ করেছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা।

চীনের কৃষি মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে গানসু প্রদেশ এবং শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে মোট ৬ হাজার ২২৯টি গবাদিপশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়। এরপর আক্রান্ত পশু নিধন এবং সংক্রমিত এলাকা জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রথমবারের মতো এসএটি-১ সেরোটাইপ ধরন চীনে শনাক্ত হয়েছে। তারা আরও বলেন, দেশটিতে প্রচলিত ‘ও’ এবং ‘এ’ সেরোটাইপের জন্য ব্যবহৃত টিকা এই নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর নয়। ২০২৫ সাল থেকে এসএটি-১ আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত সোমবার (৩০ মার্চ) কর্তৃপক্ষ জানায়, এই প্রাদুর্ভাব উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছে, যা কাজাখস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে সংযুক্ত। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, শিনজিয়াং ও গানসুসহ সীমান্তবর্তী প্রদেশগুলোকে টহল বাড়াতে এবং চোরাচালান বা অবৈধ পরিবহনের মাধ্যমে রোগ প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়