শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র চালুর প্রস্তুতি জাপানের

ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের ১৫ বছর পূর্তির প্রাক্কালে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের একটি রিঅ্যাক্টর শিগগিরই চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত এই কেন্দ্রে সাতটি রিঅ্যাক্টর সম্পূর্ণ চালু হলে উৎপাদন হবে ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ, যা কয়েক মিলিয়ন পরিবারের চাহিদা মেটাতে সক্ষম। তবে ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার পর থেকে কেন্দ্রটি বন্ধ ছিল।

সরকার বলছে, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং কার্বন নিঃসরণ কমাতে পারমাণবিক শক্তিতে ফেরার বিকল্প নেই। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে তীব্র উদ্বেগ।

কেন্দ্রটির ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষের অনেকেই বলছেন, জরুরি পরিস্থিতিতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কার্যকর নয়।

Advertisement

কারিওয়া গ্রামের বাসিন্দা রিউসুকে ইয়োশিদা বলেন, শীতকালে রাস্তা বন্ধ হয়ে যায়। বৃদ্ধ ও অসুস্থ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এদিকে এক সরকারি জরিপে দেখা গেছে, কেন্দ্রের আশপাশের ৬০ শতাংশের বেশি মানুষ পুনরায় চালুর বিরোধিতা করছেন।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত এই কেন্দ্র চালু করা সরকারের জন্য বড় ঝুঁকি। তবু জ্বালানি সংকট মোকাবিলায় জাপান সরকার পারমাণবিক বিদ্যুতে ফেরার পথেই এগোচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

  • সর্বশেষ