শিরোনাম
◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা ◈ রোম বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, দুর্ভোগে আড়াই শতাধিক যাত্রী ◈ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ মিয়ানমারের সঙ্গে সীমিত বাণিজ্য শুরু, প্রাণ ফিরছে টেকনাফ স্থলবন্দরে ◈ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে শহর দখল ও গণবিক্ষোভের ডাক দিলেন রেজা পাহলভি, ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশে

ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়। লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখার প্রস্তুতি নেওয়া।’

শনিবার (১০ জানুয়ারি) এক ভিডিও বার্তায় রেজা পাহলাভি বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভিডিও বার্তায় আরও দুইদিন কঠোর বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান পাহলভি।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, শুক্রবারের বিক্ষোভে ব্যাপক জনসমাগমের প্রশংসা করেন পাহলভি। একই সঙ্গে তিনি জানান, নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং বিশ্বাস করেন খুব দ্রুতই দেশে ফিরতে পারবেন।

রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভিকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ১৯৮০ সালে মারা যান।

এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইন্টারনেট সংযোগ বন্ধ করে কর্তৃপক্ষের দমন-পীড়নের মাত্রা আড়াল করা হতে পারে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, চলমান দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদিও শুক্রবার সতর্ক করে বলেন, নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে গণহত্যা চালানোর প্রস্তুতি নিতে পারে।

অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোরভাবে আক্রমণ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র পিছু হটবে না। তিনি এই অস্থিরতা উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়