শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গঅরাজ্যের এক রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে যে মার্কিন নাগরিকদের দেশের প্রতি 'একক ও একচেটিয়া আনুগত্য' থাকতে হবে। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।  

‘এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামে প্রস্তাবিত এই আইন অনুযায়ী, মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চাইলে একটিকে ত্যাগ করতে হবে।

বর্তমান আইনে মার্কিন নাগরিকদের বিদেশি নাগরিকত্ব ধরে রাখার অনুমতি রয়েছে, এবং রাষ্ট্র বিভাগ জানায় দুই দেশের নাগরিক হলে উভয় দেশের প্রতি আনুগত্য রাখতে হয় এবং উভয় দেশের আইন মানতে হয়।

কলম্বিয়ায় জন্ম নেওয়া মরেনো শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন। ১৮ বছর বয়সে তিনি মার্কিন নাগরিক হন এবং কলম্বিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন।

এক বিবৃতিতে মরেনো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নেওয়া ছিল আমার জন্য এক সম্মানের বিষয় এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিই। আমেরিকান নাগরিক হওয়া সম্মান ও সৌভাগ্যের ব্যাপার এবং আপনি যদি আমেরিকান হতে চান, তাহলে তা হবে সম্পূর্ণভাবে, আংশিক নয়। এখন সময় এসেছে দ্বৈত নাগরিকত্ব সম্পূর্ণরূপে বন্ধ করার।

প্রস্তাবিত আইন পাস হলে দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বা বিদেশি যে কোনো একটি নাগরিকত্ব ত্যাগ করতে হবে।

নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়