শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে প্রাচীন রোমান নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

প্রাচীন একটি রোমান নাট্যশালায় খননকাজে ৫টি নাট্য মুখোশের ভাস্কর্য উদ্ধার হয়েছে। যার মধ্যে একটি বয়োজ্যেষ্ঠ দার্শনিকের মুখাবয়ব বিশেষভাবে উল্লেখযোগ্য। এ বছর এ পর্যন্ত এরকম মোট ৩৬টি মুখোশ পাওয়া গেছে।

এ আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রমাণ করে যে নাট্যশালাটি শুধু ট্র্যাজেডি বা কমেডি নাটকের জন্য নয়, বরং দার্শনিক ও সাহিত্যিক বিতর্কের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো।

মুখোশগুলোতে পূর্বাঞ্চলীয় ও পশ্চিমা সংস্ক্রিয়ার মিশ্রণ দেখা যায়, যা রোমান যুগের সাংস্কৃতিক সমন্বয়কে তুলে ধরে এবং ভবিষ্যতে মঞ্চ পুনরুদ্ধারের সুযোগ করে দেয়।

এ ঘটনা ঘটেছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ওসমানীয় প্রদেশের কাস্তাবালা নামক প্রাচীন শহরে, যেটি প্রাচীন হিয়েরাপলিস নামে পরিচিত। প্রায় ২ হাজার ৭০০ বছরের পুরোনো এই বসতি সিলিসিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল, যেখানে আর্তেমিস পেরাসিয়া দেবীর মন্দির ছিল।

রোমান যুগে অর্থাৎ খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নির্মিত নাট্যশালাটি ৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ছিল এবং শহরটি কলামযুক্ত রাজপথ, গোসলখানা ও দুর্গসহ বেশ সমৃদ্ধ ছিল।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ