শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা, জলপাই চুরি ও গাছ ধ্বংসে বেপরোয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে জলপাই চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আল জাজিরা জানিয়েছে, আক্রমণ বৃদ্ধির সঙ্গে চলতি জলপাই মৌসুমে স্থানীয় কৃষকরা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার মুখোমুখি হচ্ছে।

প্রতিবেদনে অনুসারে, পর্যবেক্ষকরা অক্টোবরের প্রথম তিন সপ্তাহে ফসল সংগ্রহকারী কৃষকদের ওপর ১২৬টি আক্রমণের ঘটনা রেকর্ড করেছেন। অন্তত ৭০টি এলাকার ৪ হাজারেরও বেশি গাছ ধ্বংস করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই ক্ষতি দ্বিগুণ।

আল জাজিরা জানায়, গত সপ্তাহেই ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ৬০টি বসতি স্থাপনের ঘটনা নথিভুক্ত হয়েছে - যার অর্ধেকেরও বেশি ফসল কাটার সময় ঘটেছিল।

নতুন বসতি স্থাপনকারীদের কারণে ফিলিস্তিনি অঞ্চলটির কৃষকদের বাগানে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ সময় অবাধে কোথাও যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আল জাজিরা জানিয়েছে, আজ শুক্রবারও নাবলুস এবং রামাল্লাহ জেলায় এই ধরণের হামলা হয়েছে। নাবলুসের দক্ষিণে অবস্থিত কারিউত গ্রামে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমিতে প্রবেশ করে এবং জলপাই চুরি করে। কয়েকদিন আগে তারা একই গ্রামের শত শত প্রাচীন জলপাই গাছ ধ্বংস করে।

একই দিন রামাল্লাহর উত্তরে সিনজিলে ইসরায়েলি বাহিনীর সমর্থিত বসতি স্থাপনকারীরা বন্দুকের মুখে কৃষকদের তাড়িয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়