শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০২:১০ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৩০ হাজার কর্মী ছাঁটাই কর‌তে যা‌চ্ছে অ্যামাজন

রয়টার্সের প্রতি‌বেদন :  অ্যামাজনে মোট কর্মী এক দশমিক ৫৫ মিলিয়ন। সে তুলনায় ৩০ হাজার সংখ্যাটা সামান্য, তবে সংখ্যাটি প্রতিষ্ঠানটির তিন লাখ ৫০ হাজার করপোরেট কর্মীর প্রায় ১০ শতাংশ। সর্বোচ্চ ৩০ হাজার পর্যন্ত করপোরেট কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে টেক জায়ান্ট অ্যামাজন।

বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল তিনজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

advertisement

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ব্যয় সংকোচনের পাশাপাশি করোনাভাইরাস মহামারির সময় অতিরিক্ত নিয়োগজনিত ব্যয়ে ভারসাম্য ফেরাতে কোম্পানিটি এমন পরিকল্পনা করেছে বলে জানিয়েছে সূত্রগুলো।

অ্যামাজনে মোট কর্মী এক দশমিক ৫৫ মিলিয়ন। সে তুলনায় ৩০ হাজার সংখ্যাটা সামান্য, তবে সংখ্যাটি প্রতিষ্ঠানটির তিন লাখ ৫০ হাজার করপোরেট কর্মীর প্রায় ১০ শতাংশ।

advertisement

পরিকল্পনা বাস্তবায়ন হলে এটি হবে ২০২২ সালের শেষের দিকের পর থেকে অ্যামাজনে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা। সে সময় প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের কর্মকাণ্ড শুরু করে কোম্পানিটি।

নতুন করে কর্মী কমানোর পরিকল্পনা নিয়ে জানতে চাইলে রয়টার্সের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানান অ্যামাজনের এক মুখপাত্র।

advertisement

দুই বছর ধরে ডিভাইসেস, কমিউনিকেশন্স ও পডকাস্টিংসহ বিভিন্ন বিভাগে ছোট পরিসরে কর্মী কমানো শুরু করে অ্যামাজন।

দ্য পিপল জানায়, চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে মানবসম্পদ, অপারেশন্স, ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বিভাগগুলোতে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, মঙ্গলবার সকাল থেকে ছাঁটাই হওয়া কর্মীদের ইমেইলে বিষয়টি জানানো হবে। ইমেইলের পর কর্মীদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা হবে, সে বিষয়ে সোমবার প্রশিক্ষণ নিতে বলা হয় সংশ্লিষ্ট টিমগুলোর ম্যানেজারদের।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি মনে করছেন, কোম্পানিতে আমলাতন্ত্র বেড়ে গেছে। এটি কমাতে হলে বিভিন্ন টিমের ম্যানেজারসহ কর্মী ছাঁটাই করতে হবে।

  • সর্বশেষ